উপসচিব পদে পদোন্নতির ফাইল ফেরত
উপসচিব পদে পদোন্নতির ফাইল অনুমোদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেরত পাঠানো হয়েছে। পদোন্নতির যোগ্য অনেক কর্মকর্তাকে মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় ঘোরাঘুরি করতে দেখা যায় ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, প্রশাসনের ভেতর ক্ষোভের সৃষ্টি করতে পরিকল্পিভাবে পদোন্নতির ক্ষেত্রে জটিলতা তৈরি করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় তিন শ কর্মকর্তার পদোন্নতির তালিকা অনুমোদনের জন্য সোমবার প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছিল।
