২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ মাস কারা ভোগের পর নির্দোষ খোকনের মুক্তি

সাজাপ্রাপ্ত সন্ত্রাসীর সাথে নাম মিলে যাওয়ায় দীর্ঘ ১১ মাস কারা ভোগের পর বরিশালের বাকেরগঞ্জের এক যুবককে আদালত মঙ্গলবার মামলা থেকে অব্যাহতি দিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ওই রায়ে প্রকৃত আসামী খোকন ইলাচ ফরিদের পরিবর্তে বিনা অপরাধে ইকবাল হোসেন খোকনের ১১ মাস কারাভোগের জন্য দায়ি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিচারক স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মঙ্গলবার বিকেলে বরিশাল তৃতীয় সহকারি দায়রা জজ আদালতের বিচারক মো.আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, মহেশপুর গ্রামের খোকন ইলাচ ফরিদ কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত আসামী। খোকনের সাজা ঘোষিত মামলায় বাকেরগঞ্জ থানা পুলিশ নির্দোষ ইকবাল হোসেন ওরফে খোকনকে ২০০৪ সালের ৬ মে আটক করে। এদিকে চলতি মাসে প্রকৃত অপরাধী খোকন ইলাচ ফরিদকে বাকেরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।

এদিকে ইকবাল হোসেন খোকন  নিজেকে নির্দোষ প্রমাণের জন্য নাম ঠিকানাসহ আদালতের শরণাপন্ন হলে বিচারক  তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেন।