লালমনিরহাটে সুইপারদের ঝাড়– মিছিল ও থানা ঘেরাও
সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সোমবার মধ্যরাতে লালমনিরহাট জেলা সদরে রেলওয়ে ষ্টোর পাড়া হরিজন পল্লীর দুই শতাধিক নারী পুরুষ ঝাড়– মিছিল সহকারে সদর থানা ঘেরাও করে।
জানা যায়, পল্লীর এক স্কুল ছাত্রীকে সোমবার রাতে সন্ত্রাসীরা অপহরণের চেষ্টা করে। অপহরণে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা পল্লীর ঘর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে হরিজন পল্লীর সুইপার রঙ্গলালের কন্যা ছালমা লালকে (১৪) একই এলাকার আজাদ-ভোলা সন্ত্রাসী গং অপহরণের চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসীর বাধার মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরে সন্ত্রাসীদের ২০/৩০ জনের একটি দল পল্লীর ঘরবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
এ ঘটনার প্রতিবাদে সুইপাররা ঝাড়– নিয়ে মিছিল করে থানা ঘেরাও করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্ত্রাসীদের গ্রেফতারের প্রতিশ্র“তি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হরিজন পল্লী সূত্র জানায়, তিনদিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে শহরে সুইপাররা ময়লা পরিস্কার না করে ধর্মঘটের ডাক দেবে বলে জেলা প্রশাসককে আল্টিমেটাম দিয়েছে।
