উত্তরায় ছিনতাইকারীকে গণপিটুনি
নগরীর উত্তরার ৭ নং সেক্টরে বাংলাদেশ মেডিকেলের সামনে সোমবার রাত ১০টার দিকে তিনজন ছিনতাইকারী এক রিক্সা আরোহীর কাছ থেকে ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলে গণপিটুনি দেয়।
স্থানীয় একটি সূত্র জানায়, রিক্সা আরোহী আলাউদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে তিন ছিনতাইকারী মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় তার চিৎকারে স্থানীয়রা একজন ছিনতাইকারীকে ধরে ফেলে। ধৃত ছিনতাইকারীর নাম কবির হোসেন (২৫)। এলাকাবাসী কবিরকে ধরার পর গণপিটুনি দেয়।
গণপিটুনির মুখে কবির স্বীকার করে তার সাথে ঠাণ্ডু ও নাসির নামে আরও দু’জন ছিল।
