৬ এপ্রিলের বিসিএস পরীক্ষার স্থান পরিবর্তন
২৫তম বিসিএস লিখিত পরীক্ষায় মনোবিজ্ঞান বিষয়ের পরীক্ষার স্থান পরিবর্তন করা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বর ০০০৩৫ থেকে ২১৪০১ পর্যন্ত ঢাকা পলিটেকনিক কলেজ থেকে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে স্থানান্তর করা হয়েছে।
আগামী ৬ এপ্রিল, বুধবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
বাংলাদেশ কর্মকমিশন সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ধানমণ্ডির ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে।
