২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন ভারতীয় হাইকমিশনার

দু দিনের সফরে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার বিনা সিক্রি গোপালগঞ্জ যাচ্ছেন। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন দূতাবাসের প্রথম সেক্রেটারি অনুরাগ ভূষণ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

গোপালগঞ্জ পৌঁছে বিনা সিক্রি সদর উপজেলার সাতপাড় হাইস্কুল মাঠে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।

এছাড়া যাওয়ার পথে বিনা সিক্রির মাদারীপুর জেলার রাজৈর উপজেলার গনেশ পাগলের আশ্রম পরিদর্শন করার কথা রয়েছে। বিকেলে তিনি গোপালগঞ্জের কেন্দ্রীয় কালিবাড়িও পরিদর্শন করবেন।

বুধবার সকালে তিনি গোপালগঞ্জ অনুভব বহুমুখী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড পরিদর্শন করবেন। এরপর তিনি কাশিয়ানী উপজেলার শ্রী ধাম ওড়াকান্দির মহাবারুনীর øানোৎসবে যোগ দেবেন। উল্লেখ্য, দক্ষিণ পশ্চিমাঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ øানোৎসব এটি ।