এপ্রিলে দেশে ঘূর্ণিঝড়, কালবৈখাখী, বজ্রসহ ঝড় ও বন্যা হতে পারে
চলতি এপ্রিলে দেশে ঘূর্ণিঝড়, তীব্র ও মাঝারি কালবৈখাখী এবং বজ্রসহ ঝড় হতে পারে। দেশে স¤া¢বনা রয়েছে আকষ্মিক বন্যার। এছাড়া সারাদেশে বৃষ্টিপাত এবং তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে। মাসের শেষদিকে দেশের অধিকাংশ স্থানে বইতে পারে তাপ প্রবাহ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এপূর্বাভাস দিয়েছে।
রোববার দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের উদ্দেশ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির এক সভা থেকে দেশের এপ্রিল মাসের আবহাওয়া সম্পর্কে এ পূর্বাভাস দেয়া হয়। সভায় আবহাওয়া উপাত্ত, আবহাওয়া মানচিত্র, জলবায়ু রিগ্রেশন ও এনালগ মডেল এবং উপগ্রহ চিত্র ইত্যাদি বিশ্লেষণ করে কমিটি এ পূর্বাভাস প্রদান করে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে আরও জানানো হয়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবার প্রচুর সাইক্লোন হওয়ার কারণে বাংলাদেশে চলতি বছর আবহাওয়ার বিচিত্র রূপ দেখা যাচ্ছে। শীতকালে অনুভূত হয়েছে কম শীত, নির্ধারিত সময়ের আগেই দেশে বয়ে যাচ্ছে কালবৈশাখী। বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপ পরিচালক বেগম আরজুমান্দ হাবিব বিডিনিউজকে বলেন, এ বছর ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রচুর সাইক্লোন হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলীয়বাষ্প ভারত হয়ে বাংলাদেশে আসে। এর ফলে গত শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি ছিল। শীতের পরিমাণ ছিল কম। আর এখন বাতাসে বেশি আর্দ্রতার কারণে বেশি মাত্রায় কালবৈশাখী হচ্ছে এবং হবে।
বিশেষজ্ঞ কমিটির সভায় বলা হয়, চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে দু/একটি নিুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘুর্ণিঝড়ে রূপ নিতে পারে।
দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু/একটি তীব্র কালবৈখাখী হতে পারে। এছাড়া চার থেকে ছয় দিন মাঝারি কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। দেশের অন্যান্য অঞ্চলে চার থেকে ছয় দিন মাঝারি ধরনের কালবৈশাখী বা বজ্রসহ ঝড় হতে পারে।
বিশেষজ্ঞ কমিটির সভায় আরও বলা, এ মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার সম্ভবনা আছে।
চলতি মাসে সারাদেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রী সে. বেশি হওয়ার স¤া¢বনা আছে। রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগে এ মাসের শেষদিকে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ (৩৬-৪০ ডিগ্রী সে.) বয়ে যেতে পারে। বৃষ্টিপাত হতে পারে স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ২০ ভাগ বেশি।
মার্চ মাসেও সারা দেশে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৪৯ মি.মি.। কিন্তু মার্চে বৃষ্টিপাত হয়েছে একশ ১০ মি.মি.। চট্টগ্রামে স্বাভাবিক অবস্থায় ৬১ মি.মি. বৃষ্টিপাত হয়। গত মার্চে হয়েছে একশ সাত মি.মি.। সিলেটে স্বাভাবিক পরিমাণ একশ ২০ মি.মি.। গত মাসে হয়েছে দুশ ৭৬ মি.মি.। রাজশাহীতে স্বাভাবিক ২২ মি.মি.র জায়গায় হয়েছে ৬৬ মিমি:, খুলনায় ৪৩ মি.মি.র জায়গায় হয়েছে একশ ১৬ মি.মি. এবং বরিশালে ৫৩ মি.মি.র জায়গায় বৃষ্টিপাত হয়েছে একশ ২০ মি.মি.।
মার্চ মাসে বৃষ্টিপাতের দিন সংখ্যাও স্বাভাবিকের তুলনায় বেড়েছে। ঢাকায় মার্চে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হয় তিন দিন। কিন্তু এবার হয়েছে আট দিন। চট্টগ্রামের বৃষ্টিপাতের স্বাভাবিক দিন সংখ্যা ছিল দু দিন। হয়েছে ছয় দিন। সিলেটে তিন দিনের জায়গায় হয়েছে ১৮ দিন। রাজশাহীতে দু দিনের জায়গায় হয়েছে নয় দিন, খুলনায় তিন দিনের জায়গায় হয়েছে সাত দিন এবং বরিশালে স্বাভাবিক তিন দিনের জায়গায় বৃষ্টিপাত হয়েছে ছয় দিন।
