রাজধানীতে হোটেল ম্যানেজারসহ দু জন গুলিবিদ্ধ
নগরীরর বনানী এলাকায় সোমবার সকালে একটি আবাসিক হোটেলের ম্যানেজারসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে।
গুলিবিদ্ধরা হচ্ছেন আলমগীর হোসেন (৩০) ও ওয়াহিদ (৪০)। তারা বনানীর ৯৩/৪ কাকলীর হোটেল ম্যানিলা’র যথাক্রমে ম্যানেজার ও ওয়েটার।
দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং দুজনেরই শরীরে দুটি করে গুলিবিদ্ধ হয়েছে।
আহতদের উদ্ধৃত করে পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে বন্দুকধারীরা হোটেলের দোতালায় ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনার পেছনের কী কারণ থাকতে পারে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
