চট্টগ্রামে র্যাবের একে-২২ রাইফেলসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে
র্যাব ৭ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। অস্ত্র রাখার দায়ে ইসলাম আহম্মদ ও জাফর নামে দু’ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুজনই তালিকাভুক্ত সন্ত্রাসী ও চোরাকারবারি বলে পুলিশ সূত্র জানায়।
গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী কোয়াশনগর এলাকা থেকে র্যাব সদস্যরা রাশিয়ার তৈরী একটি অত্যাধুনিক একে-২২ রাইফেল ও এর দুটি ম্যাগাজিন, একটি থ্রি নট থ্রি রাইফেল ও এর দুই রাউণ্ড গুলি এবং একটি এলজি উদ্ধার করে।
