২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সরকারী উদ্যোগ

চট্টগ্রাম বন্দরে জলদস্যূতা রোধে স্কাইশীপ কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছে সরকার ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

নৌ পরিবহন মন্ত্রী  লেঃ কর্নেল আকবর হোসেন এমপি  চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনিস্টিটিউটে নৌ নিরাপত্তা সংক্রান্ত এক সেমিনারের উদ্ভাধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি সময়ে বন্দরে আইন শৃঙ্খলার যথেষ্ঠ উন্নতি হয়েছে। ছোট ছোট ঘটনাকে দস্যুতা হিসাবে দেখিয়ে বহিঃবিশ্বের কাছে বন্দরের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে।

উল্লেখ্য ইন্টারন্যশনাল মেরিটাইম অর্গানাইজেশান (আইএমও) এর তালিকায় এই বন্দর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ঝুকিপূর্ণ বন্দর ।

অনুষ্ঠানে বন্দরের চেয়ারম্যান  এএম শাহাদাত হোসেন বলেন, বন্দরের নিরাপত্তায়  শীগগিরই  ক্লোজ সার্কিট ক্যামেরা ও পর্যবেক্ষণ টাওয়ার বসানো হচ্ছে।

আই এম ও, নৌ পরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, আইএমও প্রতিনিধি ফ্রাঙ্ক ওয়াল, গুরপিত সিংথো ও নৌ পরিবহন দপ্তরের পরিচালক ক্যাপ্টেন শাফকুল্লাহ্ ।

মোট ৬৫ টি সংস্থার প্রতিনিধি এ সেমিনারে অংশ নিয়েছে। সেমিনার ৮ই এপ্রিল পর্যন্ত চলবে।