জাবিতে চারদিনব্যাপি আবৃত্তি উৎসব শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্বনির চারদিনব্যাপি ৫ম আবৃত্তি উৎসব ২০০৫সোমবার উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান উদ্বোধন করেন।
উদ্বোধনি বক্তৃতায় উপাচার্য বলেন, সংগঠনের কর্মীদের নিরন্তর, নিরলস প্রচেষ্টায় ক্যাম্পাসের সাংস্কৃতিক অঙ্গনে ধ্বনি তার অবস্থান সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ধ্বনি ’র সবচেয়ে বড় সাফল্য ক্যাম্পাসে অগনিত আবৃত্তি প্রেমী সৃষ্টি করা।
আবৃত্তি উৎসব উপলক্ষ্যে সোমবার সকাল দশটায় র্যালী ও সন্ধ্যায় মুক্তমঞ্চে একক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া অন্যান্য অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে ৫এপ্রিল নাটক সোজন বাদিয়ার ঘাট ও একক আবৃত্তি পরিবেশনা। ৬ এপ্রিল নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় ও একক আবৃত্তি। ৭ এপ্রিল মুক্ত আলোচনা: ‘ক্যাম্পাসে সংস্কৃতি চর্চা: আমাদের ভাবনা’, কবি সম্মেলন, উম্মুক্ত কবিতা পাঠ এবং গুনীজন সংবর্ধনা। এবারে সম্বর্ধনা দেয়া হবে কবি রফিক আজাদ ও হুমায়ন আজাদকে (মরনোত্তর)।
সাংস্কৃতিক সংগঠন হিসেবে ১৯৯৬ সালের ১২ অক্টোবর আত্মপ্রকাশ করে ধ্বনি। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৫০।
