২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরতে জন্মগ্রহণকারীদের শৈশবকালীন মস্তিষ্ক ক্যান্সারের আশংকা বেশি

বছরের কোনও নির্দিষ্ট সময়ে জন্মানোর সাথে মস্তিষ্কে ক্যান্সারের যোগসূত্র থাকতে পারে?

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বিভিন্ন অঞ্চলের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে পরিচালিত গবেষণায় ডিউক ইউনিভার্সিটির গবেষকরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন, গ্রীষ্মের শেষে ও শরতৎ কালে যে সব শিশু জন্মায়, তাদের মস্তিষ্কে টিউমার ও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আরকাইভস অব এনভায়রমেন্টাল হেলথ জার্নালের চলতি সংখ্যায় এ তথ্য প্রকাশিত হয়েছে। 

শরতে জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে মেডুলোব্লাস্টোমার প্রবণতা সবচে বেশি বলে মন্তব্য করেছেন ডিউক ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের ভাইস ডিন ড. এডওয়ার্ড সি হালপেরিন।

হালপেরিন ও তার সহযোগীরা সন্দেহ করছেন, শরৎ কালে জন্মগ্রহণকারী শিশুরা যখন মাতৃগর্ভে থাকে, তখন তাদের

মস্তিষ্ক গঠনকালে এমন কিছুর প্রভাব পড়ে, যা পরবর্তীতে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। যদিও যুক্তিটির সাথে সবাই একমত পোষণ করেন না।

নিউ ইয়র্কের ওয়েলি কর্নেল মেডিকেল সেন্টারের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ডা. মার্ক সাউওয়েডিন বলেন, শরৎ কালে  শিশুরা মস্তিষ্কে মেডুলোব্লাস্টোমার প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে। জাপানে ও নরওয়েতে পরিচালিত বিভিন্ন গবেষণায়ও শরৎ কালে জন্মগ্রহণকারী শিশুদের মাঝে একই প্রবণতা দেখা গেছে বলে হালপেরিন জানান।

ন্যাশনাল লাইব্রেরী অব মেডিসিনের সূত্র অনুযায়ী মেডুলোব্লাস্টোমা জাতীয় ক্যান্সার শিশুদের মাঝেই বেশি দেখা যায়। এই রোগের পূর্ব লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, বমি ও অতিমাত্রায় মেদ।

হালপেরিন ও তার সহযোগীরা ১৯৭৪ থেকে ১৯৯৯ সালের মধ্যে  মেডুলোব্লাস্টোমা আক্রান্ত ১২০০ শিশুর চিকিৎসা সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করেন। গবেষকরা শিশুদের জন্ম সংক্রান্ত তথ্যের সাথে মেডুলোব্লাস্টোমা রোগের প্রবণতার যোগসূত্র খোঁজার চেষ্টা করেন।

ডিউক ইউনিভার্সিটির হাসপাতালে মস্তিষ্কে মেডুলোব্লাস্টোমা সমস্যা নিয়ে যে সব শিশু ভর্তি হয়েছিল, তাদের বেশিরভাগেরই জন্ম শরৎ কালে। মস্তিষ্কে মেডুলোব্লাস্টোমা আক্রান্ত শিশুদের মধ্যে ৩৬ শতাংশের জন্ম শরতকালে, ২৭ শতাংশ গ্রীষ্মকালে, ১৯ শতাংশ শীতে ও ১৮ শতাংশ বসন্তকালে।

নর্থ ক্যারলিনা গ্র“পের আরেকটি পরিসংখ্যানে পাওয়া যায়, মেডুলোব্লাস্টোমা আক্রান্ত শিশুদের ৩৮ শতাংশের জন্ম শরতকালে, ২৮ শতাংশের গ্রীষ্মে, ১৮ শতাংশ বসন্তকালে ও ১৭ শতাংশ শীতে। লসএঞ্জেলের একটি পরিসংখ্যানেও একই প্রবণতা দেখা যায়। ওই পরিসংখ্যান অনুসারে মেডুলোব্লাস্টোমা আক্রান্ত শিশুদের ৩৫ শতাংশ জন্ম গ্রহণ করে শরতকালে, ১৯ শতাংশ গ্রীষ্ম ও শীতে এবং ২৮ শতাংশ বসন্তকালে।

একমাত্র যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের একটি পরিসংখ্যানে মেডুলোব্লাস্টোমার সাথে শরৎ কালে জন্মগ্রহণের কোনও যোগসূত্রের স্বীকৃতি দেওয়া হয়নি।

গবেষকরা অবশ্য তাদের গবেষণা ফলাফল উদ্বিগ্ন না হওয়ার কথা বলেন। শরৎ কালে জন্মগ্রহণ ও ক্যান্সার হওয়ার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়াটি আরও গবেষণার দাবি রাখে বলে তারা মনে করেন।