২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বহুল আলোচিত শিশু ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

পটিয়ার বহুল আলোচিত পাঁচবছরের শিশু ধর্ষণ মামলার আসামী উজ্জ্বল শীলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 05:04 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

১৯৯৯ সালের ১৩ জুলাই পটিয়ার পরিগ্রামের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে প্রতিবেশী যুবক উজ্জ্বল শীল তার ঘরের ছাঁদে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা পটিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে সেদিনই পুলিশ আসামীকে গ্রেফতার করে।

২০০১ সালে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্থানান্তর করা হয়। আদালত মোট নয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বিডিনিউজকে জানান, এ রায়ে আমি পুরোপুরি সন্তুষ্ট, আমি চাই রায়টি দ্রুত কার্যকর হোক।