সংবাদ-এর প্রতিবেদককে প্রাণ নাশের হুমকি
দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার দীপু সারোয়ারকে অজ্ঞাত সন্ত্রাসীরা টেলিফোনে হুমকি দিয়েছে।
গত ৯, ১০ এবং ১১ এপ্রিল দৈনিকটিতে প্রকাশিত ইসলামী হেরিটেজ সম্পর্কিত তিনটি প্রতিবেদন প্রকাশের পর অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে অকথ্য ভাষায় গালাগালি দেয় এবং প্রাণনাশেরও হুমকি দেয়।
ফোনে সন্ত্রাসীরা দীপুকে ইসলামের শত্র“ আখ্যায়িত করে বলে, হেরিটেজ নিয়ে প্রতিবেদন লেখার কারণে যদি হেরিটেজের কার্যক্রম বাংলাদেশ থেকে গুটিয়ে নিতে হয় তাহলে তাকে প্রাণ দিয়ে এর খেসারত দিতে হবে।
সন্ত্রাসীরা, প্রকাশিত প্রতিবেদনগুলো প্রত্যাহার করার হুমকি দিয়ে বলে, তা না হলে দীপুর গ্রামের বাড়িতেও হামলা হবে।
এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
