২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী সীমান্তে উত্তেজনা, রেড এলার্ট

আখাউড়া সীমান্তের ঘটনার জের ধরে নীলফামারীর জেলার ৫২ কিলোমিটার এলাকাজুড়ে রেড এলার্ট জারি করেছে ভারত-বাংলাদেশ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর ও বিএসএফ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 07:37 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে সীমান্ত এলাকার লোক জনের মধ্যে চরম উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। স্থানীয় সুত্র জানায়, সোমবার থেকে বিএসএফ সীমান্তে তাদের শক্তি বৃদ্ধি করতে শুরু করে। দিনের বেলা কড়া নজরদারির পাশাপাশি রাতে বাংলাদেশ অংশে সার্চ লাইটের আলো ফেলে তারা সীমান্ত প্রহরা দিচ্ছে। সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ দুরত্বে সরে যেতে বলায় অনেকেই ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে শুরু করেছে।

বিডিআর-এর স্থানীয় সূত্র জানায়, বিএসএফ মারমুখি মনোভাব প্রকাশ করায় সোমবার থেকে বিডিআরও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তে অতিরিক্ত বিডিআর মোতায়েনের পাশাপাশি টহল জোড়দার করা হয়েছে।