২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সচিবের দ্বিতীয় দফায় চুক্তির মেয়াদ বাড়লো

অর্থ সচিব জাকির আহমেদ খান ও বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আকবর আলি খানের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থ সচিব জাকির আহমদ খানকে আগামী ২০০৮ সালের জুলাই মাস পর্যন্ত এবং বিশ্ব ব্যাংকের নির্বহী পরিচালক ড. আকবর আলী খানের পরবর্তি চার মাসের নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে।

জাকির আহমেদ খানের বর্তমান নিয়োগ এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। সূত্র মতে, এই প্রথমবারের মত কোনো  চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগে দীর্ঘ মেয়াদে তাকে আবার নিয়োগ দেওয়া হলো।

জানা যায়, ড. আকবর আলি খানের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর জাকির আহমেদ খানকে ওই পদে নিয়োগ দেওয়া হবে।