২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে বিএসএফ’র রেড এলার্ট জারি

বিএসএফ’র রেড এলার্ট জারির ফলে আবারও অচল হয়ে পড়েছে বেনাপোল স্থলবন্দর। গত দুদিন ধরে এই বন্দর দিয়ে কোন আমদানি রপ্তানি হয়নি। পারমিটধারী সিএন্ড এফ এজেন্টদের সীমানা অতিক্রম করতে বিএসএফ বাধা প্রদান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বন্দর সূত্র জানায়, আখাউড়া সীমান্তে বিডিআর বিএসএফের সৃষ্ট ঘটনার প্রভাবে গত সোমবার বাংলাদেশি সিএন্ডএফের এক এজেন্ট বিএসএফ কর্তৃক প্রহৃত হয়। এ ঘটনার পর সিএন্ডএফ এজেন্টরা আন্দোলনের সিদ্ধান্ত নেয়।

বিএসএফ’র বাধার মুখে কোনও ট্রাক সীমানা অতিক্রম করতে পারেনি। কোনও খালাসি লাইসেন্স ছাড়া বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে পারবে না, এই ফরমান জারির পর ভারতীয় ট্রাক ড্রাইভারদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিএসএফ সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করে সীমান্তে কাউকে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে।

সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। এরকম অবস্থায় সিএন্ডএফ মালিকরা তাদের কর্মচারীদের সীমান্তে যাতাযাতের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বেনাপোল বন্দর অচল হয়ে পড়ায় দুই দেশের সীমান্ত এলাকায় প্রচুর পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। এর ফলে সরকার প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।