অপহরণকালে মুন্সীগঞ্জে হাতেনাতে মহিলা ছেলেধরা আটক
মুন্সীগঞ্জ শহরে সোমবার এক শিশুকে অপহরণকালে জনতা হাতেনাতে আটক করেছে মমতাজ বেগম (৫০) নামে এক মহিলা ছেলেধরাকে।
জানা যায়, প্রথম শ্রেণীর ছাত্র রবিনকে মমতাজ বেগম তার স্কুল ছুটির পর কৌশলে অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। রবিন শহরের উত্তর কাগজীপাড়া এলাকার জনৈক বাদশা মিয়ার ছেলে।
মমতাজ বেগমের বাড়ি বরগুনা জেলায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় মামলা দায়ের করেছে। সে সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে পুলিশ ধারণা করছে।
