২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেহাল অবস্থা: শিক্ষকরা সময় ব্যয় করছেন আদালতে

শিক্ষক নিয়োগ ও জমি সংক্রান্ত মামলার কারণে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম ব্যহত হচ্ছে। দায়িত্বশীল শিক্ষকরা শিক্ষাদানের পরিবর্তে আদালতে হাজিরা ও রাজনৈতিক নেতাদের কাছে আসা-যাওয়া করেই কর্মদিবস পার করে দিচ্ছেন। সরেজমিনে অনুসন্ধান চালিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 10:08 AM

Updated : 26 Apr 2022, 05:34 PM

নেত্রকোণায় সরকারি বেসরকারি মিলিয়ে মাধ্যমিক পর্যায়ে মোট ৩‘শ ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এরকম পরিস্থিতির শিকার প্রতিষ্ঠানগুলো হল চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, চরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, হাজি মোহাম্মদ আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়, হিরণপুর উচ্চ বিদ্যালয় এবং আরও ডজন কয়েক মাধ্যমিক ও নিু মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। সব মিলিয়ে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা একশ ছাড়িয়ে যাবে।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, এসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। জেলার সার্বিক মাধ্যমিক শিক্ষার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর কবীর বলেন, জমি সংক্রান্ত মামলা, যোগ্য শিক্ষকের অভাব, রাজনৈতিক প্রভাব এবং অভিভাবকদের অসতর্কতা ইত্যাদি কারণে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

তিনি আরও বলেন, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও জামালপুর জেলায় প্রায় ৫‘শ কোটি টাকা ব্যয়ে মাধ্যমিক শিক্ষা খাতের মান উন্নয়ন প্রকল্প পরীক্ষামুলকভাবে বাস্তবায়িত হচ্ছে।