দুর্ঘটনার কবলে ব্যান্ড গ্রুপ ব্ল্যাক : নিহত ১, আহত ২
শব্দ প্রকৌশলী মোবিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ সময় দেশের জনপ্রিয় ব্যান্ড গ্র“প ব্ল্যাক’র দু’জন আহত হন। বুধবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ব্যান্ড গ্র“পটির ঘনিষ্ট এক সূত্র জানায়, মঙ্গলবার চট্টগ্রামে কনসার্ট শেষে ঢাকা ফেরার পথে ব্যান্ড সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
এতে গুরুতর আহতরা হলেন ড্রামবাদক টনি এবং বেস গিটারিস্ট মিরাজ। মিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র।
আহতদের ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্ল্যাক ভোকালিস্ট জন এবং তেহসান দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে রক্ষা পান।
ইন্ডিয়ান আইডল খ্যাত ভারতের নতুন সেনসেশন অমিত সানা ও রাহুল সাক্সেনার একটি কনসার্টে অংশ নেওয়ার জন্য তারা চট্টগ্রাম গিয়েছিলেন।
