নোয়াখালীতে দুর্ধর্ষ কায়দায় দোকান চুরি
নোয়াখালী সদর উপজেলার দিনমনি বাজারে মঙ্গলবার রাতে ১০টি দোকানের প্রায় আট লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
দোকানদাররা জানায়, গভীর রাতে ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল মাইক্রোবাস ও পিকআপ যোগে বাজারে ঢুকে ফার্মেসী, মুদি, কাপড়, ডেকোরেটরসহ ছোট বড় ১০টি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
সে সময় যে সব দোকানের ভেতরে লোক ছিলো সেসব দোকানে চোরের দলটি তালা দিয়ে দেওয়ায় তাদের পক্ষে বের হয়ে আসা সম্ভব হয়নি।
দোকানদারদের ধারণা, দলটির কাছে অস্ত্র¿ ছিল। এ অভিনব কায়দায় চুরির ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
