২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার কবলে ব্যান্ড গ্র“প ব্ল্যাক: শব্দ প্রকৌশলী নিহত, আহত ৩ জন, প্রথম লিড

দেশের শীর্ষস্থানীয় শব্দ প্রকৌশলী ইমরান আহমেদ মোবিন বুধবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ সময় আহত হন জনপ্রিয় ব্যান্ড গ্র“প ব্ল্যাক’র দুজন সদস্য ও মাইক্রোবাসের চালকসহ মোট তিনজন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ব্যান্ড গ্র“পটির ঘনিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার চট্টগ্রাম থেকে ওপেন এয়ার কনসার্ট শেষে ব্ল্যাক’র পাঁচ সদস্য ও মোবিন একই মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে বুধবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় গুরুতর আহতরা হচ্ছেন ব্ল্যাক’র ড্রামবাদক টনি, বেস গিটারিস্ট মিরাজ এবং মাইক্রোবাসের চালক ইকবাল। মিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় টনি পায়ের পাতায় আঘাত পান। তবে তার অবস্থা গুরুতর নয়। বুক, পা ও হাতে গুরুতর আঘাত পাওয়ায় মিরাজের অস্ত্রপচার করা হয়েছে।

ব্ল্যাক ভোকালিস্ট জন এবং তেহসান ওই একই সড়ক দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে রক্ষা পান।

ইন্ডিয়ান আইডল খ্যাত ভারতের অমিত সানা ও রাহুল সাক্সেনার একটি কনসার্টে অংশ নেওয়ার জন্য তারা চট্টগ্রাম গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।

গ্রামীণ ফোনের ডিজুস নামক একটি মোবাইল টেলিফোনের প্যাকেজ প্রোগ্রামের উদ্যোগে আয়োজন করা হয় ওই কনসার্টের।

আহতদের একজন ঘনিষ্ঠ বন্ধু সেন্টু বিডিনিউজকে জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে তারা চৌদ্দগ্রামের একটি হোটেলে খাওয়া-দাওয়া করে। সেখান থেকে আবার রওনা হলে হঠাৎ মাইক্রোবাসটির পেছনের চাকা খুলে যায়। দ্রুতগতির কারণে এর চালক ইকবাল নিয়স্ত্রণ হারিয়ে ফেললে গাড়ির উল্টে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। মোবিন ঘটনাস্থলেই প্রাণ হারান।

ব্যান্ডের সাথে সংশ্লিষ্টরা জানান, মোবিন ফিলিংস এবং উইনিং নামক আরও দুটি দলের বেস গিটারিস্ট হিসেবেও কাজ করতেন।

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড গায়ক আইয়ুব বাচ্চু মোবিনের মৃত’্যর বিষয়ে তার প্রতিক্রিয়া বলেন, মোবিন ছিলেন ইলেক্ট্রনিক সাউন্ড সিস্টেমে সবচেয়ে অভিজ্ঞ। তার মৃত্যুতে দেশের সঙ্গীত শিল্পের অপূরণীয় ক্ষতি হলো।