২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্রাজেডির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে ‘পরিবেশ বীক্ষণ’

সাভার ট্রাজেডির পেছনে দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবীতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘পরিবেশ বীক্ষণ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

সাভারে ১০ এপ্রিল মধ্য রাতে নয় তলা গার্মেন্টস ভবন ধসে ৭৭ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন দুর্ঘটনায় দেশের বহু গার্মেন্টস শ্রমিকের প্রাণহানি ঘটলেও  এসব ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

বক্তারা আরও বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্তনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারাই সবসময় অবহেলার শিকার হয়।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মনিরা ইয়াসমিন এবং পরিবেশ বীক্ষণের সভাপতি ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন।