মানিকগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নরসুন্দরদের ধর্মঘট
– মানিকগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার নরসুন্দররা তাদের অর্ধশতাধিক দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করে।
জেলা নরসুন্দর এসোসিয়েশনের সাধারন সম্পাদক দিলীপ শীল জানান, মঙ্গলবার রাতে শহরের একটি সেলুনে দু যুবক অপেক্ষমান কাষ্টমারদের আগে তাদের চুল কেটে দিতে বললে দোকান কর্মচারী রাজি না হলে ৮/১০ জনের একটি দল ওই কর্মচারী মোহনকে বেদম প্রহার করে।
এ ঘটনার প্রতিবাদে নরসুন্দররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট কর্মসূচী পালন করে।
