স্থানীয় সরকারকে আরও সক্রিয় করতে ইউনিয়ন পরিষদের ধারা সংশোধণীর পরামর্শ
স্থানীয় সরকারকে আরও বেশি সক্রিয় করতে ইউনিয়ন পরিষদের (ইউপি) ধারা সংশোধণীর প্রয়োজন বলে জানান বক্তারা।
ইন্সটিটিউট অব এনভায়রনমেন্ট এন্ড ডেভেলামেন্ট আয়োজিত ‘গভর্নেন্স এন্ড পলিটিক্স:স্টাডি অন দ্য ইন্টারফেস অফ ইউনিয়ন পরিষদ, এনজিও এন্ড লোকাল এ্যক্টর’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের আলোচনাকালে বক্তারা একথা বলেন।
বক্তারা ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের হিসেবে ব্যর্থ হওয়ার পেছনে ইউপি’র কর্মকান্ডে অপ্রত্যাশিত রাজনৈতিক প্ররোচনাকে দায়ি করেছে।
তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহাজাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভোলপমেন্ট বিভাগের সভাপতি ড. সালাউদ্দিন।
সংসদ সদস্য জিএম কাদের বলেন, ইউনিয়ন পরিষদ কোনও মতে স্থানীয় সরকার হতে পারে না কারন তারা সরকারের উপর নির্ভরশীল এবং এদের কোনও প্রশাসনিক ক্ষমতা নেই।
ইউনিয়ন পরিষদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে দুই বছরে আনা এবং এর উন্নয়ন খাতে দুই লাখের স্থলে ১০ লাখ টাকা বরাদ্দের পরামর্শ দেন লেফটেনেন্ট কর্নেল (অবঃ) ফারুক খান।
তিনি বলেন, জাতীয় রানীতির ধারা পরিবর্তন করা না হলে ইউপি রাজনৈতিক ক্ষমতার অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে।
আলোচনা সভায় নাগরিক পরিষদের সদস্যরা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, নারী বাদী নেত্রী ও গণমাধ্যমের সদস্য্যরা উপস্থিত ছিলেন।
