নোয়াখালীতে নারী সংবাদকর্মী প্রশিক্ষণ শুরু
নোয়াখালীতে বৃহস্পতিবার থেকে সাত দিনব্যাপী তৃণমূল নারী সংবাদকর্মীদের এক প্রশিক্ষণ শুরু হয়েছে।
ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহাদাত মজুমদার। এমএমসি নোয়াখালী কার্যালয়ে মিডিয়া সেন্টার প্রধান ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার নোয়াখালী প্রতিনিধি আবু নাসের মঞ্জু, প্রশিক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০ জন তৃণমূল নারী সংবাদকর্মী অংশ নিচ্ছেন।
এতে নারী সাংবাদিকদের মানবাধিকার, জেন্ডার, পরিবেশ ও উন্নয়ন বিষয়ক লেখালেখির ধারণা দেয়া হবে।
