২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত: রুশ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ এস ম্যালগিনভ বলেছেন, বর্তমান বিশ্বে জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকায় স্বাধীনতা এবং ঔপনেবেশিক আন্দোলনের সূত্রপাত ঘটে। তখন থেকেই নগর শক্তির পতন ঘটতে থাকে আর অন্যদিকে জনগণের আদর্শ স্বকীয়তা পেতে তৎপর হয়ে ওঠে।

বৃহস্পতিবার “দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল এবং বর্তমান আন্তর্জাতিক সম্পর্কে এর তাৎপর্য” শীর্ষক গোলটেবিল বৈঠকে ম্যালগিনভ আরো বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলকে হেয় করা ঠিক হবে না। যদিও একটি মহল আন্তর্জাতিক অঙ্গনে এ ফলাফলকে ক্ষুন্ন করার চেষ্টা করছে এবং তাদের বর্তমান রাজনীতির আলোকে নতুন ইতিহাস রচনা করার চেষ্টা করছে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ল এ- ইন্টারন্যাশনাল এফেয়ার্স (বিআইএলআইএ) এ বৈঠকের আয়োজন করে। বিচারপতি কে এম সোবহান এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিষ্টার জিয়াউর রহমান খান এমপি, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. এস এ সামাদ, রাশিয়া-বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ- ই-াষ্ট্রিজ’র প্রেসিডেন্ট নাসরিন আর করিম এবং বিআইএলআইএ’র পরিচালক ওয়ালি-উর রহমান বক্তৃতা করেন।

রাষ্ট্রদূত বলেন, শান্তি ও স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের জন্য রাষ্ট্রিয় ও অরাষ্ট্রিয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা এবং আপোষকামী মনোভাব অত্যাবশ্যকীয়। এ কারণেই সমস্যা নিরসনে জাতিসংঘকে কেন্দ্রীয় ভুমিকা পালন করতে হবে।

একসময়ে রাশিয়ায় নেতৃস্থানীয় মানবাধিকার বিশেষঞ্জ ম্যালগিনভ বলেন, রাশিয়া চাপিয়ে দেয়া গণতন্ত্র এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কৃত্রিম উন্নয়নে বিশ্বাস করে না।

ব্যারিষ্টার জিয়াউর রহমান খান এমপি বলেন, বর্তমানে জাতিসংঘ একটি নিয়ম রক্ষার সংগঠনে পরিণত হয়েছে।

ওয়ালি-উর-রহমান বলেন, আন্তর্জাতিক আইন বিভিন্ন মহলের হুমকির সম্মুখিন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত জাতিসংঘ চার্টার ব্যবস্থাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে।