২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দেড় কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাট ভোলা গ্রেফতার

দেড় কোটি টাকার হেরোইনসহ নওগাঁর মাদক সম্রাট শাহাদত হোসেন ওরফে ভোলা (৪০) বুধবার রাতে র‌্যাবের হাতে ধরা পড়েছে, সংশ্লিষ্ট সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানায়।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা নওগাঁ শহরতলীর তুলশীগঙ্গা-রজাকপুর এলাকায় অবস্থিত ইউনিয়ন ফার্মাসিউটিক্যাল, ঢাকা আঞ্চলিক কার্যালয়, নামের একটি ওষুধের দোকানে হানা দেয় এবং একটি ওষুধের প্যাকেটের ভেতরে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় দেড় কেজি হেরোইন উদ্ধার করে ।

গ্রেপ্তারকৃত ভোলা রজাকপুর উপজেলার কান্দুর আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেলে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেছে।