২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার রায়ের বিরুদ্ধে আপীল করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আদালত অবমাননার রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার সুপ্রীম কোর্টে আপীল করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

গত ৩১ মার্চ কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার দায়ে তাকে তিন দিনের জেল ও ১০ হাজার রুপি জরিমানা করে।

সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কলকাতার রাজপথে র‌্যালি করার ওপর নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্টের একটি রায়ের সমালোচনা করার কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।