নগরীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, আহত ১
রাজধানীর কাফরুল থানা এলাকায় শুক্রবার সন্ত্রাসীদের বিক্ষিপ্ত গুলিতে এক অজ্ঞাত পরিচয় যুবক নিহত ও একজন আহত হয়েছে।
কাফরুল থানা সূত্র জানায়, আহত নুরুজ্জামানকে (২৫) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র আরও জানায়, এই ঘটনাটি ঘটে দুপুর আড়াইটায়। পরে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞাত ওই যুবক মারা যায়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে এ হত্যাকান্ডের কোনও কারন জানা যায়নি।
