২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় দুই চাদাবাজকে জীবন্ত পুঁড়িয়ে হত্যা

নগরীর ডেমরা এলাকায় ক্রুদ্ধ জনতা বৃহস্পতিবার সন্ধ্যায় দুই চাঁদাবাজকে গণপিটুনির পর জীবন্ত পুঁডিয়ে মেরেছে। নিহত দু’জন কানা রিপন (২৮) ও মজিবর (২৬)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুবুর রহমান বিডিনিউজকে বলেন, স্থানীয় একটি কারখানা থেকে দুই লাখ টাকা চাদা আদায় করতে গিয়ে এরা দুজনই জনতার হাতে ধরা পড়ে এবং প্রথমে গণ পিটুনির পর তাদের শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়।

মাহবুব আলম জানান, বুধবার রাতে তারা ফ্যাক্টরির মালিকের কাছে চাঁদা দাবি করে এবং বৃহষ্পতিবার সন্ধ্যায় চার/পাঁচ জনের একটি দল চাঁদা আদায় করতে যায়। এসময় আগে থেকে প্রস্তুত জনতা তাদের ওপর হামলা চালায়।

দলের বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।