২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা বৈঠক চলাকালে সীমান্তে বিডিআর-বিএসএফ গুলি বিনিময়

আখাউড়া চেকপোস্টে বৃহস্পতিবার বিডিআর-বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক চলাকালে ব্রাহ্মনবাড়িয়া সীমান্তে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, একদিকে বৈঠক চলছিল, অন্যদিকে সীমান্তের কয়েকটি পয়েন্টে বিডিআর-বিএসএফ এর মধ্যে গুলি বিনিময়ও চলছিল। এ সময় তিনজন বেসামরিক বাংলাদেশী গুলিবিদ্ধ হয় বলে খবর পাওয়া গেছে।

পতাকা বৈঠকে দু’ দেশের সৈন্য হ্রাস সহ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সৈয়দ কামরুজ্জামান এবং বিএসএফের পক্ষে ১৩১ ব্যাটালিয়নের অধিনায়ক মৃত্যুঞ্জয় কুমার।

এদিকে সীমান্তের ওপার থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। আখাউড়া সীমান্ত সংলগ্ন ত্রিপুরার নারায়নপুর বিমান বন্দরেও বিপুল পরিমান সেনা সদস্যর উপস্থিতির খবর পাওয়া গেছে।

অন্যদিকে বিডিআরও তাদের শক্তি বৃদ্ধি করেছে বলে জানা যায়।