২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদের প্রশ্নপত্র ফাঁসের তদন্ত রিপোর্ট প্রকাশে দাবি

প্রশ্নপত্র ফাঁসের তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র-ছাত্রীরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এছাড়াও তারা এ ঘটনায় দোষি ব্যক্তিদের শাস্তির দাবি জানায়। অন্যদিকে দাবি মানা না হলে তারা ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসুচি ঘোষণা করবে বলে জানায়।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত ২০০১-২০০২ শিক্ষাবর্ষের এমএ ফাইনাল পর্বের (জেনারেল গ্রুপ) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি ঘটে।

এ ঘটনার পর পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনও নতুন তারিখ ঘোষণা না করায় পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় ভুগছে।

পরীক্ষার্থীরা প্রশ্নত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকার সিদ্দিকিকে দায়ি করেছে।

এ ঘটনা তদন্তে জানুয়ারির ১৫ তারিখে কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিনকে প্রধান করে চার সদসেন্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি এপ্রিলের ১৬ তারিখে উপাচার্য এসএমএ ফায়েজের কাছে রিপোর্ট জমা দেয়। তবে রিপোর্টটি এখনও সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়নি।

তবে আগামী মাসের ৩ তারিখে পরবর্তী সিন্ডিকেট সভায় তদন্ত রিপোর্টটি উত্থাপন করা হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে উপাচার্য ছাত্রদের আশস্ত করেন।