ডেমরা,কলাবাগানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
রাজধানীর কলাবাগানে একটি চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে সাত বছরের এক বালিকা এবং ডেমরায় অটোরিক্সার ধাক্কায় ষাট বছরের এক বৃদ্ধ নিহত হয়েছে।
কলাবাগানের বাসিন্দা লালমিয়ার মেয়ে নিপা (৭) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।
অন্য এক ঘটনায়, বিকেল ৪টার সময় ডেমরা থানার ধোলাইপার এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সী আলিজান হাওলাদার একটি অটোরিক্সার ধাক্কায় আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
