২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অপহরণকৃত শিশুর মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি

নগরীর নাজিমউদ্দিন রোডের অপহরণকৃত দুই বছরের শিশুর অপহরণকারীরা মুক্তিপণ হিসেনে দশ লাখ টাকা দাবি করেছে। জাপান প্রবাসী হেলালউদ্দিনের শিশুপুত্র নিখিলকে বুধবার রাতে অপহরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 10:14 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

কোতয়ালি থানা পুলিশ জানায়, শিশুটির চাচা মোঃ আনোয়ার বাদী হয়ে তাদের পরিচিত স্থানীয় দুই ব্যক্তিকে অভিযুক্ত করে কোতয়ালী  থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে আনোয়ার অভিযোগ করেন, ৬৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আমির হোসেন ও মোহাম্মদ হালিম তার ভাতিজাকে অপহরণ করে তাদের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।

সূত্র জানায়, পুলিশ হালিম ও আমিরকে গ্রেফতার করেছে। তবে তারা অপহরণের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে।