২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সংখ্যালঘু পরিবারের পুকুরের মাছ লুট, অপহরণের হুমকি

ফেনীতে কয়েকটি সংখ্যালঘু পরিবারের পুকুরে পাম্প বসিয়ে মাছ লুট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদ করলে পরিবারের নারীদের অপহরণের হুমকি দেয়া হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পূর্ব মধুপুর গ্রামের কয়েকটি হিন্দু পরিবারের পুকুরে স্থানীয় ১০/১২জন সন্ত্রাসী মঙ্গলার জোরপূর্বক পাম্প বসিয়ে পানি সেচতে শুরু করে।

পুকুরের পানি কমে এলে বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা প্রায় ৫০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির মেয়েরা প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাদের বিশ্রী ভাষায় গালাগাল করে এবং অপহরণের হুমকি দেয়।

এ ব্যাপারে ফেনী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।