২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমবায়ের শতবর্ষ পূর্তি উদযাপিত হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সারাদেশে সমবায়ের শতবর্ষ পূর্তি উদযাপিত হয়েছে। বেকারত্ব দূর করতে সমবায়ের বিকল্প নেই’ এই শ্লোগান নিয়ে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, সেমিনার, মেলা ও র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই পূর্তি উৎসব উদযাপন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

এ উপলক্ষে রাজধানীর মতিঝিল সমবায় ভবন থেকে সকালে একটি র‌্যালি বের করা হয় এবং এটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এর নেতৃত্ব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া। এতে আরও অংশগ্রহণ করেন ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলু, সমবায় সচিব ড. হেদায়েতুল ইসলাম প্রমূখ।

এ ছাড়া শিশু একাডেমীতে  সন্ধ্যায় ডাচ-বাংলা ব্যাংক  সমবায় মেলার আয়োজন করে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বলেন, জোট সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে সমবায় আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। এ যাবত সমবায় সমিতি ৩১০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার মূলধনসহ মোট ১০৬৩ কোটি ৫৭ লাখ টাকারও বেশী তহবিল সৃষ্টি করেছে।

তিনি বলেন, বেশ কিছু সমবায় সমিতি তাদের নিজস্ব উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।