২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পারিবারিক কলহের জের ধরে রাঙ্গামাটি শহরের কল্যাণপুর এলাকায় বুধবার গভীর রাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

পুলিশ সুত্র জানায়, বুধবার রাত ১১টায় ছোট ভাই বিটু চাকমার (২২) সাথে বড় ভাই রিপন চাকমার (২৫ ) কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে বিটু দাঁ দিয়ে রিপনের মাথায় কোপ দেয়। পরে রিপনকে গুরুতর আহত অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

পুলিশ আরও জানায় রিপন ও বিটু দীর্ঘদিন ধরে হেরোইনে আসক্ত ছিল। ঘটনার পর থেকে বিটু পলাতক রয়েছে।

এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।