২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসি’র পরিচালক তবিবুর রহমানের মৃত্যুতে শেখ হাসিনার শোক

আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলের নেতা শেখ হাসিনা বৃহস্পতিবার পাবলিক সার্ভিস কমিশনের সাবেক পরিচালক তবিবুর রহমান এবং টাঙ্গাইলের বাহুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

এক শোক বার্তায় শেখ হাসিনা মুক্তিযোদ্ধা তবিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

পৃথক এক শোক বার্তায় শেখ হাসিনা মোহাম্মদ আলীর পরিবারের প্রতি সববেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

মরহুম মোহাম্মদ আলী বুধবার এক সড়ক দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।