খাদ্য মন্ত্রণালয় ৯১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়েছে
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বর্তমান অর্থ বছরে ১৪ টি প্রকল্পের অধিনে ৯১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ প্রকল্প গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ওই ১৪টি প্রকল্পের মধ্যে নয়টি প্রকল্প এখন বাস্তবায়নাধিন এবং পাঁচটি নতুন।
চলতি প্রকল্পের মধ্যে কাজের বিনিময় খাদ্য কর্মসূচির আওতায় রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ, দুর্যোগ মোকাবিলা কর্মসূচি, দুর্যোগ প্রস্তুতি পর্যবেক্ষণ, উপকূলে আশ্রয় কেন্দ্র নির্মাণ, মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের জন্য কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন, চট্রগ্রাম সাইলো জেটি সম্প্রসারণ, খাদ্য মান নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সহয়তা প্রদানÑ ইত্যাদি রয়েছে।
নতুন প্রকল্প গুলোর মধ্যে আশ্রয় কেন্দ্র নির্মাণ, নদী ভ্ঙ্গাণ এলাকায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন, ভুমিকম্প ব্যবস্থাপনা ও প্রস্তুতি, মংলা বন্দরে আনুসংগিক সুবিধাসহ সাইলো নির্মাণ ও উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম নির্মাণ।
সভায় মন্ত্রী বলেন, দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে নিয়ে যেতে হলে গৃহিত প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
এ সময় উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সচিব মুহাম্মদ ফজলুর রহমান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জাহিদ হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
