২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস দমনে বিশ্ব রেকডের জন্য বর্তমান সরকারের গিনেজ বুক অব রেকর্ডসে স্থান পাওয়া উচিত

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলু বৃহষ্পতিবার বলেছেন, সন্ত্রাস দমনে বিশ্ব রেকর্ড করার জন্য বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের গিনেজ বুক অব রেকর্ডসে স্থান পাওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

তিনি আরও বলেন, সন্ত্রাস দমনে এ সফলতা অর্জনের পেছনে ছিল দ্রুত বিচার আইন কার্যকর ও এলিট ফোর্স র‌্যাব গঠন। বৃহষ্পতিবার রাজধানীতে চশমা মেলা ‘বাংলা অপটিকা-২০০৫’ উদ্বোধনকালে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

দ্রুত বিচার আইনের অধীনে গত বছর ৫০০ অপরাধীর বিচার করা হয় বলে তিনি জানান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তার ভাষণে দ্রব্যমূল্য বৃদ্ধির নামে আওয়ামী লীগের ভুখা মিছিলের সমালোচনা করেন। তিনি জানান, না খেতে পেয়ে দেশে কেউ মারা গেছে, এরকম তথ্য তার জানা নেই। তিনি আরও বলেন আওয়ামী লীগের উচিত ছিল ২০০৫ সালের পরিবর্তে ১৯৭৪ সালেই ভুখা মিছিলের আয়োজন করা।