২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলাবন্দর সঙ্কট নিরসনে ৩ এপ্রিল নৌ পরিবহণ মন্ত্রণালয়ে বৈঠক

মংলাবন্দরে বিরাজমান সঙ্কট কাটিয়ে উঠে বন্দরকে স্বচ্ছল ও গতিশীল করার উদ্দেশ্যে আগামী ৩ এপ্রিল নৌ পরিবহণ মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 03:44 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

সভায় মন্ত্রী, সংসদ সদস্য, বন্দর চেয়ারম্যান এবং বন্দর সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকাবেন।

বন্দর সুত্র জানায়, সভায় সংসদীয় স্থায়ী কমিটির চিহ্নিত মংলাবন্দর সঙ্কট সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকরী আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি তুলবেন দক্ষিণাঞ্চলের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

যদিও ইতিমধ্যে নৌ পরিবহণ মন্ত্রণালয় ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা সত্ত্বেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।