২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহায় কাতার এয়ারওয়েজের উদ্যোগে ডাব্লিউইএফ বৈঠক

কাতার এয়ারওয়েজের উদ্যোগে দোহায় শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিও ই এফ) ‘আরব প্রতিযোগিতামূলক গোল টেবিল বৈঠক’। এতে বিশ্বের প্রায় দু’শ ব্যবসায়ী নেতা, রাজনীতিক, শিক্ষাবিদ, আন্তর্জাতিক অর্থ তহবিলের কর্মকর্তাসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

আয়োজক প্রতিষ্ঠান হিসেবে কাতার এয়ারওয়েজ গোল টেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   

গোল টেবিল বৈঠকে মধ্যপ্রাচ্যে বানিজ্যিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির উপায় নিয়ে আলোচনা ও মত বিনিময় হবে।

বৈঠকে দ্বিতীয় আরব বিশ্ব প্রতিযোগিতামূলক রিপোর্ট ২০০৫ ঘোষণা করা হবে। এতে আরব বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা এবং প্রতিযোগিতার বিষয়াদির ওপর আলোকপাত করা হবে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সদস্য হিসেবে কাতার এয়ারওয়েজ কাতারের রাজধানী দোহায় ২০০৭ সালে  অনুষ্ঠিতব্য দ্বিতীয় আরব প্রতিযোগিতামূলক গোল টেবিল বৈঠকেরও আয়োজক হচ্ছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম ব্যবসা, রাজনীতি, বুদ্ধিবৃত্তি এবং বিশ্বে উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে বিশেষ ব্যক্তি কিংবা সংগঠনসমূহ নিয়ে গঠিত একটি  প্রতিষ্ঠান।