২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ এপ্রিল থেকে ডিসিসি’র পক্ষকালব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঢাকাবাসীর পরিচ্ছন্ন নগরজীবন যাপনে ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ২০০৫’। এ সময় নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি অবৈধ ফুটপাত ও ড্রেনের ওপর স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত, ভাঙ্গা সড়ক, ফুটপাত ও ড্রেন সংস্কার এবং দেয়াল লিখন মুছে ফেলার কার্যক্রম হাতে নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

বৃহস্পতিবার ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা জানান।

এ সময় ডিসিসি’র নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফউদ্দিন আহমেদ, সচিব আলমগীর হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার সোহেল ফারুকী উপস্থিত ছিলেন।

মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ঢাকা মহানগরীর ৯০ ওয়ার্ডের প্রতিটিকেই ১৫টি খণ্ডে বিভক্ত করে এ অভিযান চালানো হবে। প্রতিদিনই একেকটি অংশে পরিচ্ছন্নতার কাজ চলবে। এ জন্য এই সময়ে চার হাজার পাঁচশ থেকে পাঁচ হাজার অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে।

নিয়মিত কাজের বাইরে প্রতিদিন সকাল ৯টা থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের কাজ শুরু হবে। এসব কাজ তদারকির জন্য স্থানীয় ওয়ার্ড কমিশনারসহ গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে।