শরণখোলায় বিএনপি কর্মীর হামলায় কলেজ প্রভাষক আহত
বাগেরহাটের শরণখোলা ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক ও সাবেক ছাত্রদল নেতা আলিম আল রাজী বুধবার সকালে কলেজে যাবার পথে প্রহৃত হয়েছেন। আহত প্রভাষককে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বোনকে উত্যক্ত করার অভিযোগে পলাশ নামে স্থানীয় এক বিএনপি কর্মী তার সহযোগীদের নিয়ে তাকে প্রহার করে। এ ঘটনায় বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরণখোলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সামছুল আলম তালুকদার বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন।
