২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা কাস্টমস হাউজকে মংলায় স্থানান্তরের সিদ্ধান্ত: প্রতিবাদে বন্দর অচল

খুলনা কাস্টমস হাউজকে বাগেরহাটের মংলায় স্থানান্তরের প্রতিবাদে সি এণ্ড এফ এজেন্টস এবং বন্দর ব্যবহারকারীরা তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে দেশের দ্বিতীয বৃহত্তম সামুদ্রিক বন্দর এখন কার্যত অচল হয়ে পড়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

মঙ্গলবার সি এণ্ড এফ এজেন্টস এসোসিয়েশনের ডাকে আয়োজিত সভায় নেতারা বন্দরের সকল কাজ বন্ধ রাখার ঘোষণা দেন।

কাস্টমস হাউজ স্থানান্তর প্রসঙ্গে এসোসিয়েশনের সভাপতি মো: সুলতান হোসেন খান বিডিনিউজকে বলেন, যতদিন কাস্টমস হাউজ স্থানান্তরের নির্দেশ প্রত্যাহার না করা হবে ততদিন পর্যন্ত বন্দরের কাজ বন্ধ থাকবে।

বন্দর ব্যবহারকারীরা জানান, কাষ্টমস হাউজ খূলনা থেকে মংলায় সরিয়ে নেওয়া হলে দাপ্তরিক কাজ বিঘিœত হবে।

উল্লেখ্য ১৯৫০ সালে জেলার দাকোপ উপজেলায় এই সমুদ্র বন্দর গড়ে ওঠে। কিন্তু পশুর নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় চালনা থেকে বন্দর সরিয়ে মংলায় নিয়ে যাওয়া হয়।  চালনায় সমুদ্র বন্দর থাকাকালীন সময় থেকেই খুলনায় মংলা কাস্টমস হাউজের কার্যক্রম চালু হয়। তখন থেকেই মংলা বন্দরের আমদানি, রপ্তানি, ভ্যাট, ট্যাক্স প্রদানসহ দাপ্তরিক কাজ খূলনাস্থ মংলা কাষ্টমস হাউজের দপ্তরে পরিচালিত হয়ে আসছে।