রাষ্ট্রপতির সাথে পাকিস্তান সিনেট চেয়ারম্যানের সাক্ষাৎ
দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি, স্থিতি ও সমঝোতা প্রতিষ্ঠায় সার্ককে আরো কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ।
বুধবার সফররত পাকিস্তান সিনেটের চেয়ারম্যান মোহাম¥দ মিয়া সুমরো বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমে¥দের সাথে সৌজন্য সাক্ষাকালে রাষ্ট্রপতি এ অভিমত প্রকাশ করেন। খবর তথ্য বিবরণীর।
পাকিস্তান সিনেটের চেয়ারম্যান মোহাম¥দমিয়া সুমরো বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও প্রধানমন্ত্রী শওকত আজিজ বাংলাদেশের সাথে স¤পর্ক সুসংহত করতে অত্যন্ত আন্তরিক।
রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় স¤পর্ক আরও সুসংহত করার জন্য দুদেশের সংসদ সদস্যদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি পাকিস্তানের প্রেসিডেন্টকে তাঁর শুভেচ্ছা পৌঁছে দেয়ার জন্য পাকিস্তানের সিনেট চেয়ারম্যানকে অনুরোধ করেন। তিনি দুদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি দূর করার জন্য পাকিস্তানের সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি এদেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচি, বিশেষ করে গ্রামাঞ্চলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা প্রদানের বিষয় উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সারোয়ার হোসেন মোল্লা, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার মানজার শফিক ও বঙ্গভবনের ঊর্ধ¦তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
