নওগাঁয় জঙ্গী নেতা ড. গালিবকে জিজ্ঞাসাবাদ অব্যাহত
ড. গালিব ও তার তিন সহযোগিকে ইদ্রিস আলী খেজুর হত্যা মামলার জিজ্ঞাসাবাদ এখনও অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার ড. গালিবসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য নওগাঁ থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্র জানায়, রানীনগর থানা পুলিশ গ্রেফতারকৃতদের ওই হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন। নিহত ইদ্রিস আলী নওগাঁ জেলার রানী নগর থানার চরমপন্থী ছিল।
জানা যায়, আল সালাফি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ সালাফি শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ায় একদিনের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বুধবার তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। তবে গালিবসহ অপর দুই সহযোগির জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই খায়রুল ইসলাম বিডিনিউজকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে ড. গালিবসহ অপর দু‘জনকে ১ এপ্রিল আদালতে সোপর্দ করা হবে।
