২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগর থানার ওসি ক্লোজ

যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল কাসেমকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অভয়নগর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 11:25 AM

Updated : 26 Apr 2022, 05:30 PM

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে এ সংক্রান্ত একটি নির্দেশ থানায় এসে পৌঁছেছে।

যশোরের পুলিশ সুপার বিডিনিউজকে জানান, “তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়ার পর মঙ্গলরাতে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।”

পরবর্তী সময়ে তাকে অন্যত্র বদলি করা হবে বলে তিনি জানান।