২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা এ রহমান মুকুলকে হত্যার হুমকি দিয়ে সোমবার উড়ো ডাকযোগে চিঠি দেয়া হয়েছে। হুমকি সম্বলিত উড়ো চিঠি দেয়ার ঘটনায় পঞ্চগড়ের সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

এ ঘটনার  আগেও ‘রক্ত পিপাসু আমরা’ নামে একটি সংগঠনের ডাকযোগে প্রেরীত উড়ো চিঠিতে প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলসহ জেলার কয়েকজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়।

এবারের উড়ো চিঠিতে  এ রহমান মুকুলকে সাংবাদিকতা পেশাও ছেড়ে দিতে বলা হয়েছে।

এ ঘটনায় প্রেসক্লাব সভাপতি পঞ্চগড় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার শফিকুল ইসলাম জানিয়েছেন।